প্রথমা ও বেঙ্গলের উদ্যোগে সিলেটে ৬ দিনব্যাপী বইমেলা শুরু

প্রকাশিত October 9, 2018
প্রথমা ও বেঙ্গলের উদ্যোগে সিলেটে ৬ দিনব্যাপী বইমেলা শুরু

প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনসের উদ্যোগে সিলেটে ৬ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, গল্পকার জামান মাহবুব, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে।