হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার উজিরপুর গ্রামে এক কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
পরিবারের লোকজন জানান, কৃষক আনোয়ার আলীর বাড়িতে রবিবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে আগুনে সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বসতঘরে। এতে বসত ঘরটি সকল মালামাল সহ পুড়ে যায়। তবে এ সময় বাড়িতে কেউ ছিলেন না। পাড়া-প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে কৃষক আনোয়ার আলীর ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খাগাউড়া পুলিশ ফাঁড়ির এএসআই কানন দাশ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।