সিলেটে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত October 4, 2018
সিলেটে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগান নিয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এর আয়োজন করেছে জেলা প্রশাসন। ১২০টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
উন্নয়ন মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন, মন্ত্রী পরিষদ সচিব এন এম জিয়াউল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, জেলা প্রশাসক নুমেরী জামান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও পুলিশ সুপার মনিরুজ্জামান।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আলিয়া মাদরাসা মাঠে উন্নয়ন মেলাস্থলে যায়।