উন্নয়ন মেলা নিয়ে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

প্রকাশিত October 3, 2018
উন্নয়ন মেলা নিয়ে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার : ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বর্তমান সরকারের আগামী কর্মপরিকল্পনা ও এমডিজি অর্জনে সরকারের সাফল্য
প্রচার সহ বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরতে মৌলভীবাজারে বৃহস্পতিবার থেকে জাতীয় উন্নয়ন মেলা শুরু হচ্ছে।
এ নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উন্নয়ন মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা সালাহ উদ্দিন।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৬ অক্টোবর পর্যন্ত উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। এতে ৮২টি দফতরের ১১২টি স্টল থাকছে।