মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

প্রকাশিত October 2, 2018
মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : ‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে এই দিবসটি পালন করা হয়।
দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, বিসিকের উপ ব্যবস্থাপক মাহবুবুর রহমান এবং মৌলভীবাজার জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি বকসী ইকবাল আহমদ। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স অব এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু সুফিয়ান।