মৌলভীবাজার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিত October 1, 2018
মৌলভীবাজার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মৌলভীবাজারে ‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়’-এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মৌলভীবাজার কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে আবার জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। আরো বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা উপ পরিচালক আদিল মোত্তাকিন, সৈয়দ মুজিব ও ডা এ কে জিল্লুল। পরিচালনা করেন, সমাজসেবা সহকারী পরিচালক মনিরুল ইসলাম।
প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিনটি পালন করা হচ্ছে।