শেখ হাসিনার জন্মদিনে সুনামগঞ্জে যুবলীগের নানা আয়োজন

প্রকাশিত September 29, 2018
শেখ হাসিনার জন্মদিনে সুনামগঞ্জে যুবলীগের নানা আয়োজন

সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের রমিজ বিপণিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সদস্য নূরুল ইসলাম বজলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে।
নেতৃবৃন্দ বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরিচালনায় ছিলেন, মাওলানা আতাউর রহমান লস্কর।