হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৫৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলো, হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া গ্রামের ইছাক আলীর ছেলে সজল মিয়া ও ছাতকের মৃত শুকুর আলীর ছেলে আল আমীন।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তলাশি চালিয়ে গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।