শহীদ মনির তপন জুয়েল দিবসে সিলেটে আলোর মিছিল

প্রকাশিত September 24, 2018
শহীদ মনির তপন জুয়েল দিবসে সিলেটে আলোর মিছিল

নিজস্ব প্রতিবেদক : শহীদ মনির তপন জুয়েল দিবস উপলক্ষে সিলেটে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মঞ্চ সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে এই আলোর মিছিল নিয়ে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত যায়।
আলোর মিছিল শুরুর আগে আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, মিশফাক আহমদ চৌধুরী মিশু।
আলোর মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি আল আজাদ, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনীর, প্রিন্স সদরুজ্জামান, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু।