মঈনুন্নেছা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

প্রকাশিত September 24, 2018
মঈনুন্নেছা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ খান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক গ ক ম আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিটি কাউন্সিলর সিকন্দর আলী, নারী কাউন্সিলর মাসুদা সুলতানা ও সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন।
স্বাগত বক্তব্য রাখেন, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম। পরিচালনায় ছিলেন, সহকারী শিক্ষক মকসুদ আলম ও অলকা নন্দা রায়।
অতিথিবৃন্দ, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।