হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হান্নান স্মরণে প্রবর্তিত মরহুম আব্দুল হান্নান স্মৃতি বৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি বিতরণ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিথি ছিলেন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার। অতিথি ছিলেন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী ও দৈনিক খোয়াইর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক নজির আহমেদ।
বক্তারা শিক্ষক আব্দুল হান্নানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।