হবিগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত September 20, 2018
হবিগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন পুলিশ সুপারের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।