বিয়ানীবাজার থেকে এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত September 18, 2018
বিয়ানীবাজার থেকে এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেটের বিয়ানীবাজার থানা এলাকা থেকে এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে বিয়ানীবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোডাউন বাজার থেকে ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি তাজ উদ্দিনকে গ্রেফতার করে।
তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।