সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হতে চান মৎস্যজীবী লীগ নেতা

প্রকাশিত September 14, 2018
সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হতে চান মৎস্যজীবী লীগ নেতা

সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর এলাকার মৎস্যজীবীদের ভাগ্য পরিবর্তনে আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ইসলাম আলী সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হতে চান ।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির পুরনো মিলনায়তনে আহুত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
অ্যাডভোকেট ইসলাম আলী বলেন, দেশে প্রায় এককোটি মৎস্যজীবী সম্প্রদায়ের লোকের বসবাস। তাদেরকে সুসংগঠিত করে দেশের মৎস্য সম্পদ ও মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন করা সম্ভব।
তিনি অভিযোগ করেন, বর্তমান সংসদ সদস্য এলাকার উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখছেন না।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মৎসজীবী সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মহাসচিব গুরুদাস হালদার ও জেলা মৎস্যজীবী লীগের সহ শেরুল আহমেদ শেরু।