সিলেট ও মৌলভীবাজারে ৪ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত September 12, 2018
সিলেট ও মৌলভীবাজারে ৪ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেটের মোগলাবাজার ও জকিগঞ্জ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চোলাই মদ সহ ৪ সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার মধ্যরাতে র‌্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার সিলাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী তাজুল ইসলামকে আটক করে।
এর আগে বিকেলে সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র‌্যাব ৯ সিলেট ক্যাম্পের আরেকটি দলের মাদক বিরোধী অভিযানে জেলা পুলিশের জকিগঞ্জ থানার বটেরতল বাজার এলাকায় থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আসাদ মিয়া নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়াও দুপুরে র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভাড়াউরা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৪০ লিটার চোলাই মদ সহ পেশাদার মাদক ব্যবসায়ী ফুলচাঁন রবি দাশ ও শুলচাঁন রবি দাশকে আটক করে।