সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটি বাতিল করে কার্যকরী পরিষদ নির্বাচনের দাবিতে সংস্কৃতিকর্মীদের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে।
মঙ্গলবার বিকেলেও সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনীর, জয়নাল আবেদীন জুয়েল, প্রিন্স সদরুজ্জামান, জামাল আহমদ, দেবব্রত রায় দিপন, শরিফ তুহিন যুবরাজ, অজয় বৈদ্য অন্তর ও সুমা নাগ।