সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অফিসার্স চয়েজ মদ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম আব্দুল হান্নান। সে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের আব্দুল করিমের ছেলে।
সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম, এএসআই মামুন ও এএসআই মনিরের নেতৃত্বে অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।