দক্ষিণ সুনামগঞ্জে বাস চাপায় বিদ্যুৎ বিভাগের লাইনম্যান নিহত

প্রকাশিত August 31, 2018
দক্ষিণ সুনামগঞ্জে বাস চাপায় বিদ্যুৎ বিভাগের লাইনম্যান নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে দিরাই বিদ্যুৎ বিভাগের এক লাইনম্যান নিহত হয়েছেন।
তার নাম রাহেল আহমদ (৩০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারকাড়া গ্রামের মৃত আলমাছ আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাহেল আহমদ মোটর সাইকেলে কর্মস্থলে যাবার পথে দিরাই থেকে সিলেটমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বগুলারকাড়া গ্রামবাসী নোয়াখালী বাজারে বাসটি আটক করে ব্যাপক ভাংচুর চালালেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।