হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ অনন্ত ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।
সংঘর্ষটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে। এলাকার লোকাজন জানান, গ্রামের আব্দুর রাজ্জাক ও সবুজ জামানের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে উভয়পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আফতারুন বেগম, জাহাঙ্গীর মিয়া ও সাদিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।