সিলেটে হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত August 27, 2018
সিলেটে হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে এক হত্যা মামলার আসামি ও এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ গ্রেফতার করেছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সিলেট কোতয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালায়।
এসময় মজুমদার পাড়ায় পাকা রাস্তার উপর থেকে সক্রিয় মাদক ব্যবসায়ী খলিলুর রহমানকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এছাড়া সোমবার দিনগত রাত পৌণে ৩টার দিকে র‌্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি দল এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে কালিজুরি সাতবাঁক গ্রামের রাস্তার উপর থেকে হত্যা মামলার আসামি ফয়সল আহমদকে গ্রেফতার করে।