মৌলভীবাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি বিতরণ

প্রকাশিত August 25, 2018
মৌলভীবাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সামাজিক সংগঠন অন্বেষা আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড কাজী খলীকুজ্জামান আহমদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল আলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড জাহেদা ইসলাম ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ড জসীম উদ্দীন। সভাপতিত্ব করেন, রাজনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রজত গোস্বামী। পরিচালনায় ছিলেন, অন্বেষার জ্যেষ্ঠ সহ সভাপতি সৈয়দ মোশাহিদ আলী চুনু।
অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ২০১৮ সালে জিপিএ ফাইভ পেয়ে এসএসসি উত্তীর্ণ ৭০১ জন ও এইচএসসি উত্তীর্ণ ১১৪ জনকে সংবর্ধনা এবং ১৬ জনকে ৩ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়।