হবিগঞ্জে একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ

প্রকাশিত August 21, 2018
হবিগঞ্জে একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে একুশে আগস্ট ঢাকায় শেখ হাসিনার শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় আইভী রহমান সহ সকল শহীদ স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, মুকুল আচার্য্য ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব রায়ের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি সজল রায়, পৌর কাউন্সিলর গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ ও পিন্টু আচার্য্য।