নবীগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ জন

প্রকাশিত August 21, 2018
নবীগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ জন

সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার পাড় এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ৩০ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির কামা পরিবহণের যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা আল-মোবারকা পরিবহণের যাত্রীবাহী বাসের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এলাকার লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।