জাতীয় শোক দিবসে জগন্নাথপুর বাজার ব্যবসায়ী সমিতির দোয়া

প্রকাশিত August 18, 2018
জাতীয় শোক দিবসে জগন্নাথপুর বাজার ব্যবসায়ী সমিতির দোয়া

সুনামগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জগন্নাথপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বড়গলি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার ওসি হারুণ অর রশিদ চৌধুরী ও শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু।