সুনামগঞ্জে সুরমা নদীতে লাখ টাকা মূল্যের মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত August 17, 2018
সুনামগঞ্জে সুরমা নদীতে লাখ টাকা মূল্যের মাছের পোনা অবমুক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের রিভারভিউর পাশে সুরমা নদীতে ১৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এই বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, সদর উপজেলা সহকারী কমিশনার বিশ্বজিৎ দেব ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস উপস্থিত ছিলেন।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস জানান, এক লাখ টাকার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।