হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাকী আশ্রায়ন কেন্দ্রে আলোচনা সভা, কাঙালিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, যুবলীগ নেতা ফয়জুর রহমান ও আমির হোসেন বাচ্চু।
পরে কাঙালিভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।