হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযোগসহ মোবাইল ফোন, খেলার সামগ্রী ও গানের সরঞ্জাম এবং এলজিইডি প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত ১৫০ জন শ্রমিকের মাঝে ৪০ লাখ ১৫ হাজার সঞ্চয়ের টাকা ও ৬০ জন অসচ্ছল মহিলার মধ্যে সেলাই মেশিন ও ডেউটিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রোকসানা আক্তার শিখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক ভূঁইয়া।