সিলেটে আরআরএফ আয়োজিত রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত August 7, 2018
সিলেটে আরআরএফ আয়োজিত রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে আরআরএফ সিলেট আয়োজিত রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মনিরুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ড আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া সহ জেলা পুলিশ ও আরআরএফ কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী খেলায় সিলেট জেলা পুলিশ ২-১ গোলে মৌলভীবাজার জেলা পুলিশকে পরাজিত করে।