মাধবপুরে মহাসড়কের পাশে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশিত August 3, 2018
মাধবপুরে মহাসড়কের পাশে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমানের নেতৃত্বে সিলেট-ঢাকা মহাসড়কের দুই পাশে গড়ে উঠা এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় র‌্যাব, বিজিবি ও পুলিশের একাধিক দল উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এক শ্রেণির লোক মহাসড়কের দুই পাশে অবৈধভাবে দোকানপাট তৈরি করে ব্যবসা করছিল। এতে লোক ও যান চলাচলে যেমনি অসুবিধা হচ্ছিল তেমনি নানা ধরনের দুর্ঘটনাও ঘটছিল।