সুনামগঞ্জ প্রতিনিধি : এ বছর ‘মায়ের দুধ পান, সুস্থ জীবনের বুনিয়াদ’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহযোগিতায় শহরের ইপিআই ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা আশুতোষ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, ডা ননী গোপাল তালুকদার, ডা আব্দুল মুমিন, ডা রামপদ রায়, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি খালেদুল হাসান, আছফুজ্জামান ও সিভিল সার্জন কার্যালয়ের ফজলুল করিম। পরিচালনায় ছিলেন, স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা ওমর ফারুক।