কারামুক্ত নেতা আফছর খানকে ছাত্রদলের সংবর্ধনা

প্রকাশিত September 10, 2016
কারামুক্ত নেতা আফছর খানকে ছাত্রদলের সংবর্ধনা

রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় কারগার থেকে জামিনে মুক্তি পান মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ নেতা আফছর খান।
এ সময় কারা ফটকে ছাত্রনেতারা তাকে শুভেচ্ছা জানান।
পরে তার বাসায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা শামীম আলী, মকসুদুল করিম, আব্দুল মালেক আতিক, তারেক আহমদ, বদরুল ইসলাম, জেবুল আহমদ প্রমুখ।