জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২০১৮-১৯ সালের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রানীগঞ্জ রিডিং রুমে ইউনিয়ন তালামীযের সভাপতি রইছ উদ্দিনের সভাপতিত্বে ও হুমায়ুন কবির মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শাখার অর্থ সম্পাদক হাফেজ ইমরান জাহান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পশ্চিম শাখার সভাপতি হাফিজ তারিছ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, রানীগঞ্জ সিনিয়র আলিম মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ। আরো বক্তব্য রাখেন, হাফিজ আবুল কাহার, ক্বারী কবির উদ্দিন, ক্বারী দিলোয়ার আহমদ ও ক্বারী আবুল খয়ের।