হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলমের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা রথীন্দ্র চন্দ্র দেব, জেলা শিক্ষা কর্মকর্তা অনীল চন্দ্র মজুমদার, পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সজিব আলী ও প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা।