মৌলভীবাজার সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত July 16, 2018
মৌলভীবাজার সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে যেমনি চালক তেমনি যাত্রীদেরও সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশাবলী বাস্তবায়িত হলে দেশে দুর্ঘটনার কমে আসবে।
সোমবার মৌলভীবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
মৌলভীবাজার পিটিআই মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। নিসচা মৌলভীবাজার শাখার সভাপতি খিজির মুহাম্মাদ জুলফিকারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, হাবিবুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি হুমায়ের আহমদ শাহিন, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, অতিরিক্ত পুলিশ সুপার সারোওয়ার আলম ও জেলা ট্রাফিক ইনচার্জ সালাউদ্দিন আহমদ কাজল।