সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার মাসিক সভা অুনষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের কাজির পয়েন্টে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি কোরবাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, পান্ডারগাওঁ ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ ও লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।
বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে সুষম উন্নয়ন সাধিত হলেই রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সাধিত হতে পারে।
তারা তাদের সম্মানি ভাতা বৃদ্ধিরও দাবি জানান।