সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার রেজাউল করিমকে সিলেটে রাজশাহী বিভাগীয় সমিতি বিদায় সংবর্ধনা দিয়েছে।
শনিবার রাতে মহানগরীর তালতলায় একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড ইফতেখার আহমদ। পরিচালনায় ছিলেন, সদস্য সচিব জাহিদুল হক শাহিন। এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন।