সুনামগঞ্জে রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত July 15, 2018
সুনামগঞ্জে রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ’ এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবছরের ন্যায় এবারো সুনামগঞ্জে শ্রী শ্রী জন্ননাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির
উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রথযাত্রার উদ্বোধন করেন, পৌর মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি ধূর্জুটি কুমার বসু, সহ সভাপতি সুভাষ রায় ও সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু।
রথযাত্রায় হাজরো নারী পুরুষ অংশগ্রহণ করেন।