তাহিরপুরে উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন

প্রকাশিত July 13, 2018
তাহিরপুরে উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাগলীবাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহারিয়ার। সম্মেলন উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া। সভাপতিত্ব করেন, উপজেলা আহবায়ক জিল্লুর রহমান। আরো উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম আহবায়ক শাহ আলম শেরুল, সদস্য সালমা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুরাব মিয়া ও ইউনিয়ন কৃষক লীগ নেতা মোস্তফা মিয়া প্রমুখ।