কবি মুহিত চৌধুরীকে নিয়ে সতীর্থদের অন্তরঙ্গ আড্ডা

প্রকাশিত July 8, 2018
কবি মুহিত চৌধুরীকে নিয়ে সতীর্থদের অন্তরঙ্গ আড্ডা

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীকে নিয়ে অন্তরঙ্গ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে মহানগরীর জিন্দাবাজার এলাকায় একটি অভিজাত হোটেলে সতীর্থ কবি-সাহিত্যিকরা এ জমজমাট আড্ডার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক আ ফ ম সাইদ, কবি পুলিন রায়, কবি নাজমুল হক নাজু, কবি ফজলুর রহমান বাবুল, কবি জওয়াহের হোসেন ও শিল্পী অয়েশা রুনা।