বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সাংসদ শেখ সুজাত মিয়া ।
পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, দলের উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোর্শেদ আহমদ, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী ও যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট শেখ মোস্তাফিজুর রহমান।