হবিগঞ্জ প্রতিনিধি : রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ২০১৮-১৯ মেয়াদের নতুন কমিটির প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের আমিন চাঁন কমপ্লেক্সে সংগঠনের প্রেসিডেন্ট রোটারিয়ান সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান জাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, আইপিপি রোটারিয়ান শরীফ উল্লাহ, পিপি রোটারিয়ান ডা জমির আলী, পিপি রোটারিয়ান নামজুল হক ও পিপি রোটারিয়ান তবারক আলী লস্কর।
বক্তারা বলেন, বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেখানে মানবতা লঙ্ঘিত হবে সেখানেই রোটারি ক্লাব অব সেন্ট্রাল কাজ করবে।