সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় নতুন রোটারি বর্ষবরণ

প্রকাশিত July 1, 2018
সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় নতুন রোটারি বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারো সিলেটে রোটারিয়ানরা একাত্ম হয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় নতুন রোটারি বর্ষকে বরণ করেছেন।
এ উপলক্ষে সকালে সুরমা অঞ্চলের রোটারি ক্লাবগুলোর অংশগ্রহণে মহানগরীর ক্বিনব্রিজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরাও অংশ নেন।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
রোটারি ক্লাব অব সিলেট হলিল্যান্ডের ব্যবস্থায় আয়োজিত শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান তানবীর আহমদ চৌধুরী এবং রোটারি ক্লাব অব সিলেট হলিল্যান্ডের রোটারিয়ান মুফতি আবু তাহের।