ঐক্য ন্যাপ সুনামগঞ্জ জেলা শাখার কর্মী ও শুভাকাঙ্ক্ষী সম্মেলন

প্রকাশিত June 30, 2018
ঐক্য ন্যাপ সুনামগঞ্জ জেলা শাখার কর্মী ও শুভাকাঙ্ক্ষী সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি : অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশ ঐক্য ন্যাপ সুনামগঞ্জ জেলা শাখার কর্মী ও শুভাকাঙ্ক্ষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঐক্য ন্যাপ জেলা শাখার আহবায়ক গোপেন্দ্র সমাজপতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোনায়েম নেহেরু, বিশিষ্ট নেত্রী শিলা রায়, কৃষক নেতা অমর চাঁন দাশ, নির্মল ভট্টাচার্য্য ও জেলা সিপিবির সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার।