সুনামগঞ্জে নানা কর্মসূচিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তি উদযাপন

প্রকাশিত June 28, 2018
সুনামগঞ্জে নানা কর্মসূচিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তি উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে রবীন্দ্র-নজরুল জয়ন্তি উপলক্ষে শিশুদের জন্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রথিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলমের সভপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপ পরিচালক শাহানূর, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়।