বিরতির পর সিলটিভি সংবাদ সন্ধ্যায় আবারো স্বাগতম

প্রকাশিত June 28, 2018
বিরতির পর সিলটিভি সংবাদ সন্ধ্যায় আবারো স্বাগতম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানা এলাকায় ২৯ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
বুধবার গভীর রাতে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্সের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক রাখা ও সেবন করার অপরাধে এসব মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
এছাড়া এই মাদক সেবীদের নিকট থেকে ৩৩ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্ত সকল মাদকসেবীকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।