সিলেটে চোলাই মদ সহ র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী

প্রকাশিত June 23, 2018
সিলেটে চোলাই মদ সহ র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট মহানগরী বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার দুপুর আড়াইটায় র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এ অভিযান চালায়। এতে লাক্কাতুরা চা বাগানের দুর্গাবাড়ী মন্দিরের সামনে থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সুবাস গোয়ালা নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক চোলাই মদ সহ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।