নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সরকারি শিশু পরিবারের নিবাসীদের জন্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।
মহানগরীর রায়নগরে জেলা সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।