পবিত্র রমজান মাসে সিলেটের বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মান ও যথাযথ মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে।
সোমবার মহানগরীর পশ্চিম জিন্দাবাজার এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়।
এ সময় সুংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
তদারকিকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্যে সতর্ক করে দেয়া হয়।