সিলেটে দিরাই ছাত্র কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মহানগরীর দাড়িয়াপাড়ায় একটি অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, দিরাই কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সিলেটের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, সাংবাদিক খালেদ মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নাজমুল হাসান এবং সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আবুল হাসান পাবেল। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ইমরুল হাসান সজল।