সিলেটের পীরেরবাজারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত June 2, 2018
সিলেটের পীরেরবাজারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের পীরেরবাজারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খাদিমপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এর আয়োজন করা হয়।
৮ নম্বর ওয়ার্ডের মুরব্বি বশীর আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার আব্দুল মছব্বিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এনামুল হক এনাম, ট্রাক মালিক সমিতি শাহপরান শাখার সহ সভাপতি কামাল আহমদ, বিশিষ্ট মুরব্বি মাহতাব আলী, আশুক মিয়া, ফখরুল ইসলাম ও আরো অনেকে।
বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের উৎপাতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই চক্র ছিনিয়ে নিচ্ছে টাকা-পয়সা ও স্বর্ণালংকার। কেউ প্রতিবাদ করলে তার উপর হামলা চালায়।